NNTV
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

আজ দিবাগত রাত একটার গুরুত্বপূর্ণ ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সির বদলে গাঢ় নীল জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই জার্সি ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের একাংশের মধ্যে ‘অভিশপ্ত’ তকমা থাকলেও, বিশেষ এক ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনার প্রত্যাশাই এর পেছনে বড় কারণ।

২০০২ ও ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের ম্যাচে দলটির পরনে ছিল একই ধরনের নীল জার্সি। সে কারণে অনেক সমর্থকের কাছে এটি অশুভ হিসেবে বিবেচিত হয়।

তবে ফিফার জার্সি-সংক্রান্ত নিয়ম অনুযায়ী, দুই দলের প্রথম পছন্দের জার্সির রঙ কাছাকাছি হলে একটি দলকে গাঢ় এবং অন্য দলকে হালকা রঙের জার্সি পরতে হয়। সেমিফাইনালে স্বাগতিক বা ‘হোম’ দল হিসেবে ইংল্যান্ড তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরবে। ফলে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির পরিবর্তে গাঢ় নীল জার্সি পরাই নিয়মসিদ্ধ।

প্রতিবেদনে বলা হয়েছে, এই জার্সি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে অনুমতিও চেয়েছে।

নীল জার্সি বেছে নেওয়ার পেছনে আরেকটি প্রতীকী কারণও রয়েছে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে গাঢ় নীল জার্সি পরেই খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা জোড়া গোল করেছিলেন, যার একটি ইতিহাসের বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল হিসেবে পরিচিত।

আবারও সেই স্মরণীয় জয়ের আবহ  ফিরিয়ে আনতেই আজকের ম্যাচে গাঢ় নীল জার্সি পরার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে খুলনায় আরও এক শিশুর মৃত্যু

1

আফগানিস্তানে পাকিস্তান করলো বিমান হামলা

2

সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্

3

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

4

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

5

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

6

মোহাম্মদপুর আদাবরে ১৮ চাঁদাবাজি গ্রুপ, পুলিশের অভিযান

7

ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই গ্রিনল্যান্ডে এসে পৌঁছ

8

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

9

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

10

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

11

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

12

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

13

বেগম রোকেয়া দিবস আজ

14

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

15

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

16

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

17

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

18

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

19

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জন

20