NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনামসজিদ স্থলবন্দরে কর্মবিরতি স্থগিত, পণ্য খালাস শুরু

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দফায় দফায় বৈঠকের পর সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজে ফেরেন। এরপর বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, আগামী ১৫ দিন আগের নিয়মে পণ্য খালাস করা হবে। এ সময় সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীদের হয়রানি বা অকারণে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হবে না—এমন শর্তে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ৩ নভেম্বর সকাল থেকে কর্মবিরতি শুরু করেন সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, কাস্টমস কর্তৃপক্ষ তুচ্ছ বিষয়ে এবং বিনা কারণে কর্মচারীদের হয়রানি করছে। কোনো ভুলত্রুটি না থাকলেও ইচ্ছেমতো কার্ড আটকে রাখা, ফাইল জমা দেওয়ার পর নানা জটিলতা তৈরি করা এবং আগে না জানিয়ে নতুন নিয়ম প্রয়োগের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে

1

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

2

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

3

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

4

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

5

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

6

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

7

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

8

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

9

আগামীকাল এলপিজির নতুন দাম ঘোষণা

10

মুন্সীগঞ্জে বন্ধুত্বের ফাঁদে ডেকে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

11

হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের পথসভা ও উঠান বৈঠক —

12

আবারও ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বিমান হামলায় নিহত ৫ জন

13

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

14

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

17

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

18

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

19

বদরের যুদ্ধের কেন এত গুরুত্ব?

20