NNTV
প্রকাশ : May 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানা গেছে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেমিমা গোল্ডস্মিথ আইরিশ ধনকুবের ব্যবসায়ী ক্যামেরন ও’রেইলির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, গত এক বছর ধরে জেমিমা ও ও’রেইলি একসঙ্গে সময় কাটাচ্ছেন। পেশাগত পরিচয়ের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হলেও, তা ধীরে ধীরে বন্ধুত্বে এবং পরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।

ক্যামেরন ও’রেইলি একজন খ্যাতিমান বিনিয়োগকারী, যিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক মিডিয়া টাইকুন স্যার অ্যান্থনি ও’রেইলির পুত্র এবং বিশ্ব আর্থিক অঙ্গনে তার উল্লেখযোগ্য অবস্থান রয়েছে।

অন্যদিকে, জেমিমা গোল্ডস্মিথ একজন সুপরিচিত চিত্রনাট্যকার ও ডকুমেন্টারি প্রযোজক। পাশাপাশি সামাজিক ও মানবাধিকার বিষয়েও তিনি সক্রিয়। এর আগে তার ব্যক্তিগত জীবন বহুবার গণমাধ্যমের আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড ক

1

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

2

শপথ নেননি রুমিন ফারহানা,সংবিধান সংস্কার পরিষদে

3

নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচু

4

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

5

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

6

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

9

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

10

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

11

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

12

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

13

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে না ৫ দিনের ছুটি

14

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

15

রুহুল কবীর রিজভী হাসপাতালে

16

বগুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

17

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

18

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

19

২৫ হাজার কোটি টাকা ব্যয় বাড়ল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

20