NNTV
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

জাপানের প্রতিনিধি পরিষদের নির্বাচনে ঐতিহাসিক ও ভূমিধস জয় অর্জনের পর প্রধানমন্ত্রী মিস তাকাইচি সানেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শনিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই নির্ণায়ক জনাদেশ জাপানের জনগণের প্রধানমন্ত্রী তাকাইচি সানের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাঁর নেতৃত্বে জাপান আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গঠনমূলক সম্পৃক্ততা আরও জোরদার করবে।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশ জাপানের সঙ্গে তার দীর্ঘস্থায়ী ও বিশ্বস্ত অংশীদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বাংলাদেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহায়তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মানসম্পন্ন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাপানের সহযোগিতা বাংলাদেশের জনগণ ও অর্থনীতিতে স্থায়ী অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তাকাইচি সানের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বার্তার শেষাংশে ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং জাপানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

1

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

2

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

৩ দিনেই শতকোটি পার করল ‘আওয়ারাপান টু’

5

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

6

মেহেরপুরে অপসাংবাদিকতা রোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

7

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

8

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

9

জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

10

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

11

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

12

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

13

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

14

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

15

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

অবশেষে বিয়ে করলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট

18

সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে-ফা

19

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

20