NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

নরসিংদীর শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজে  শহীদ আসাদ দিবস উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোর  থেকে শহীদ আসাদ এর সমাধীতে 
বিভিন্ন পেশার মানুষ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। আজ মঙ্গলবার (২০শে জানুয়ারী) নরসিংদীর শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ এর  উদ্যোগে উক্ত কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শামীম মৃধা এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদ প্রার্থী  বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। 

 এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদ প্রার্থী ও  জেলা বিএনপির সেক্রেটারী আলহাজ্ব মঞ্জুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাষ্টার,নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাট্রিজ এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মো: মহসিন হোসাইন বিদ্যুৎ, শহীদ আসাদের সহধর প্রফেসর মনিরুজ্জামান,শহীদ আসাদ এর সহধর আজিজুল্লাহ মো: নুরুজ্জামান,শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, প্রফেসর আবুল বাশার, প্রফেসর আজিজুল হক মিন্টু, জেলা বিএনপির গন শিক্ষা বিষয়ক সম্পাদক আ: রউফ ফকির রনি, জেলা যুবদলের সহসভাপতি মোকারম হোসেন ভুইয়া, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন,  জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সেক্রেটারী মেহেদী হাসান রিফাত, জেলা কৃষক দলের আহবায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, শিবপুর উপজেলা যুবদল সদস্য সচিব আপেল মাহমুদ সুমন ও যুগ্ম হানিফ মাহমুদ প্রমূখ। 
শহীদ আসাদের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে যুগে যুগে উদ্বুদ্ধ করবে। ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ২০জানুয়ারি,শহীদ আসাদ দিবস খুবই তাৎপর্যপূর্ণ।’তারা আরো বলেন, পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বৈষম্যমূলক আচরণ ও দমন-পীড়নে যখন বাংলার মানুষ দিশেহারা হয়ে পড়ে,তখন এ নির্যাতনের বিরুদ্ধে জনতার আন্দোলন এক নতুন রূপ নেয়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার ১১ দফা কর্মসূচির মিছিলে পুলিশ গুলি চালায়। 

গুলিতে মিছিলে নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন এবং অনেকে আহত হন। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনকে বেগবান করে। স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে এবং এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়,যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। পতন ঘটে আইয়ুব খানের। শহীদ আসাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শহীদ আসাদসহ দেশ মাতৃকার কল্যাণে আত্মদানকারী সকল শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
এর আগে সকালে শহীদ আসাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সরকারি শহীদ আসাদ কলেজ,শহীদ আসাদ পরিষদ,বিভিন্ন সামাজিক  ও রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

1

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

2

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

3

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

4

দেশজুড়ে ছয় দিনের জন্য ড্রোন উড়ানো নিষিদ্ধ

5

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানি জেনারেল

6

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী বছর

7

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

8

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

9

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

10

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

11

রাজধানীতে উচ্ছেদ অভিযান চলাকালে অস্ত্রসহ দুইজন আটক

12

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

13

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

14

সারা দেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ হিসেবে

15

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

16

মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিরাজ : সিলেট কোচ

17

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

18

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

19

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

20