NNTV
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল বুধবার (২৪ মার্চ) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জামান মণ্ডল (৩০), মো. হাবিবুল্লাহ (২৪) ও তামিম খান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী প্রায় এক মাস আগে ঢাকার মিরপুর-১ এলাকায় তার পিতার বাসায় বেড়াতে যান। সেখানে পাশের বাসার ভাড়াটিয়া তামিম খানের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে তামিম তাকে টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকায় একটি ভাড়া বাসার ফাঁকা কক্ষে নিয়ে যান। পরে দিবাগত রাত ৩টার দিকে তামিমের সহযোগী জামান মণ্ডল ও হাবিবুল্লাহ ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ওই তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

1

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

2

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

3

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

4

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

5

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

6

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

7

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

8

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

9

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

10

বড় পর্দায় নিশো-মেহজাবীন

11

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

12

২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্

13

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

14

রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে চান ফিফা সভাপতি

15

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

16

বেগমগঞ্জে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগীর বুকে বিদ্ধ

17

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

18

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

19

যুদ্ধবিরতির আগে পরিকল্পিতভাবে গাজায় পেতে রাখা হয় ভয়ংকর ট্রাক

20