NNTV
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে অনুষ্ঠিত হলো বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ আজ শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণসহ পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এছাড়া চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এ বছর তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি টানা সপ্তমবার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে, যা তাদের ধারাবাহিক সাফল্য ও পরিকল্পিত বাস্তবায়নের প্রতিফলন।

ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি এ সাফল্যকে বিক্রয় টিমের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও পেশাগত অগ্রগতিকে সামনে রেখে চলতি বছরের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সমাধান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিবারের মতো এবারও সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল নতুন পণ্য। খুব শিগগিরই কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা অংশ নেন। শেষ পর্বে ২০২৫ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি প্রদান করা হয়। সবশেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

1

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

2

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

3

ট্রাম্প বললেন  ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

4

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

5

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

6

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা

7

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

8

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

9

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

10

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

11

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

12

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

13

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

14

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

15

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

16

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

17

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

18

বাংলাদেশকে আরও জয় উপহার দিতে চান আর্জেন্টিনা কোচ স্কালোনি

19

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

20