NNTV
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ করে প্রশংসিত ভাসছে

নরসিংদীর শিবপুর ইউএনও  ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন।
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের ৬৮ বছর বয়সী মোসলেমা খাতুন। পলিথিনের ছাউনির নিচে কাপড়ের বেড়া দেওয়া ঝুপড়ি ঘরে বসবাস করত । সামান্য বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে, দুর্যোগে অতি কষ্টে  রাত কাটাতেন । এমন মানবেতর জীবনযাপন করছিলেন অসহায় এই বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে শিবপুর উপজেলা প্রশাসন। পলিথিনের ছাউনির নিচে কাপড়ের বেড়া দেওয়া ঝুপড়ি ঘরটি মেরামত  করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন অসহায় মোসলেমা খাতুনের বাড়িতে গিয়ে দুই বান্ডিল ঢেউটিন (ডিউটিন) দিয়ে তার মুখে হাসি ফটিয়ে সারা দেশের মধ্য সৎ যোগ্য মানবিক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে কাপড়ের বেড়া ও পলিথিনের ছাউনির নিচে বসবাস করে আসছিলেন তিনি। সামান্য বৃষ্টি কিংবা ঝড়-বৃষ্টিতেই ঘরটির নাজুক অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠত। ফলে নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল ।
মোসলেমার অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে তাঁর ঘরটি মেরামতের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন । এরই অংশ হিসেবে তাঁকে দুই বান্ডিল ঢেউটিন দিয়ে মহৎ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, ইউপি সচিব আরিফ উদ্দিন, শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মানিক,  ইউপি সদস্য মনির হোসেন, দুলাল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টিন প্রদানকালে মানবিক ইউএনও মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীর নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। উপজেলা প্রশাসন মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোর পাশে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব  নিয়ে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে প্রশাসন এভাবে এগিয়ে এলে তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

1

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি ট

2

নিবাচনের আগে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ

3

ক্ষমতা গ্রহণের পরমুহূর্তেই একঝাঁক নির্বাহী আদেশ জারি করলেন ম

4

১৪ বছরে ও হলো না সাগর-রুনি হত্যার বিচার

5

বিশ্ব ক্রিকেটে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবি কি ,খেলবে না

6

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে যে এলাকায়

7

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

8

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

9

স্কুলের সংশোধিত ছুটির সূচি প্রকাশিত

10

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

11

সারা দেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ হিসেবে

12

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

13

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

14

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

15

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

গাজায় মানবেতর তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনির বসবাস

18

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

19

সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা

20