NNTV
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে আরও জয় উপহার দিতে চান আর্জেন্টিনা কোচ স্কালোনি

বিশ্বকাপে বাংলাদেশের কোনো দল  না থাকলেওআর্জেন্টিনার প্রতিটি ম্যাচ যেন কোটি বাংলাদেশির নিজের দলের খেলা। সেই অকৃত্রিম ভালোবাসার কথা ভোলেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, তাদের আরও একটি আনন্দের উপলক্ষ এনে দিতে চান।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষের সমর্থন সবসময়ই তাদের মুগ্ধ করে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বসে আর্জেন্টিনার প্রতি এমন আবেগ ও ভালোবাসা সত্যিই অসাধারণ। 

তিনি জানান, আকাশি-সাদা জার্সিতে বাংলাদেশের মানুষদের উচ্ছ্বাস দেখতে তার খুব ভালো লাগে এবং দল জিতলে সেই আনন্দের অংশ হতে পেরে তারাও খুশি হন।

বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে দেখা গেছে ব্যাপক উন্মাদনা। দলের প্রতিটি জয় উদযাপনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বের হয়েছে আনন্দ মিছিল। ফুটেছে আতশবাজি, উড়েছে আর্জেন্টিনার পতাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশের সমর্থকদের এই আবেগ নতুন কিছু নয়। বহু বছর ধরেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি দেশের ফুটবলপ্রেমীদের বিশেষ টান রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে, যা আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও নজর কেড়েছে।

এদিকে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিফাইনালের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। এরই মধ্যে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন।

এখন আর্জেন্টিনার লক্ষ্য ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও একধাপ এগিয়ে নেওয়া। আর সেই পথচলায় বাংলাদেশের কোটি সমর্থকের মুখে হাসি ফোটাতে চান স্কালোনি ও তার শিষ্যরা। তাদের বিশ্বাস, আরেকটি জয় মানেই বাংলাদেশে শুরু হবে নতুন এক উৎসব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আ

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

3

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

4

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

5

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

6

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

7

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

8

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

9

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

10

বড় পর্দায় নিশো-মেহজাবীন

11

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

12

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

13

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

14

আগামী শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষ

15

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

16

সালমান শাহ হত্যা :আগামী ৩০ আগস্ট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

17

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ১০

18

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

19

২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: এহছানুল হক মিলন

20