NNTV
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মারকাজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়াস্থ দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আনজুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) কর্তৃক অনুষ্ঠিত মারকাজ পরীক্ষা-২০২৬-এ মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ ও ‘শ্রেষ্ঠত্বের পুরস্কার’ প্রদান অনুষ্ঠান রবিবার (২ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা হাফেজ তৈয়ব সাহেব, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের মহাসচিব হাফেজ রফিক বিন হুসাইন, পটিয়া মডেল মাদ্রাসার হাফেজ রুহুল্লাহ এবং রিয়াজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী বেলাল উদ্দিন আজাদ, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা, পটিয়া।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদেরকে আরও উৎসাহিত করবে এবং দ্বীনি শিক্ষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কুরআন-সুন্নাহর আদর্শে শিক্ষিত, নৈতিক ও যোগ্য প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মারকাজ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ ও ‘শ্রেষ্ঠত্বের পুরস্কার’ তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

1

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, আহত ৭

2

রাজধানীতে রড চুরির অভিযোগ, গণধোলাইয়ে যুবকের মৃত্যু

3

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

4

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

5

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

6

পাঁচ গুণ বেশি টাকা দিয়ে জুলাই জাদুঘরে ঢুকতে হবে !

7

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

8

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

9

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

10

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

11

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

12

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

13

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ই

14

পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শি

15

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ

16

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

17

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

18

সারা দেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ হিসেবে

19

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

20