NNTV
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন ঢালে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. এনামুল হক জানান, ভবনের সংকুচিত সিঁড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। তবে সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম লিডার শফিকুল ইসলাম জানান, সকাল ৮টা ২৩ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন ঢালে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পান তারা। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তাদের চেষ্টায় আধাঘণ্টার মধ্যে সাত তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।
 
এ সময় পাশের ভবন থেকে একজন তার মোবাইলে আগুনের ভিডিও করেন। ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে আগুন। নিজেদের কিচেনে দাঁড়িয়ে যুবকটি পানির পাম্প ছাড়ার জন্য চিৎকার করছিলেন। তিনি আরেকজনের সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়ার বিষয়েও কথা বলেন। পাশের ভবনে কীভাবে যাবেন সেটা নিয়েও কথা বলছিলেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

1

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

2

সন্তান জন্ম দিতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলে

3

নিলামের মাধ্যমে হবে পিএসএলের খোলোয়াড় নির্বাচন

4

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

5

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

6

বিশ্ব ক্রিকেটে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবি কি ,খেলবে না

7

দুর্গাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের মাঝে ক্রীড়া

8

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

9

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

10

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

11

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশল

12

গুরুতর অসুস্থ কারিনাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান

13

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

14

জাপান সফরে গেলেন জামায়াত আমির

15

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

16

যুদ্ধ বন্ধের জন্য ইরান ৫ টি শর্ত

17

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

18

নরসিংদীর রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

19

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

20