NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বিশেষ শুল্ক সুবিধা এবং মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। 

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং পরিচালক এমিলি অ্যাশবি। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন দলটির যুক্তরাষ্ট্র মুখপাত্র প্রফেসর ড. মোহাম্মদ নাকিবুর রহমান।

বৈঠকে রাষ্ট্রদূত গ্রিয়ার তিনি জানান, গত সপ্তাহে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের পারস্পরিক শুল্কহার হ্রাসের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে রাষ্ট্রদূতের এই ব্যক্তিগত ও বিশেষ উদ্যোগের জন্য ডা. শফিকুর রহমান তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডা. শফিকুর রহমান জানান, পারস্পরিক শুল্ক চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতিমধ্যেই এই চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন শুরু করেছে। বাণিজ্য ঘাটতি কমাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করা হবে বলেও উল্লেখ করেন জামায়াতের আমির।

যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-এর তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকারের বিষয়ে রাষ্ট্রদূত গ্রিয়ারের সমর্থনের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বেসরকারি খাতে ডিএফসি অর্থায়নের সুযোগ সৃষ্টি হলে তা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত সম্প্রসারণে এক অত্যন্ত কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

বৈঠকের শেষে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে সশরীরে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

1

সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

2

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

3

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

4

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

5

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

6

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

7

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

8

খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ

9

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

10

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

11

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

12

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

13

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

14

পবিত্র হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

15

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

16

স্বর্ণ ও রুপার দাম কমেছে

17

যুক্তরাষ্ট্র : ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ

18

রাষ্ট্র শক্তিশালী  ভালো না,জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খস

19

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

20