NNTV
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া ভাষায় একটি হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের একটি রক্তাক্ত ছবির সঙ্গে কড়া হুমকি দেওয়া হয়। এতে লেখা হয়, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না।

বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির বরাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি ট্রাম্পের বিরুদ্ধে তেহরানের এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি ও প্রকাশ্য হুমকি। যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের সমালোচনা করে আসছে। এমনিকি এ নিয়ে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিযয়েছেন।

হুমকির সঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার শহরে ২০২৪ সালের একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর চালানো হামলার একটি ছবি প্রচার করা হয়েছে। ওই ঘটনায় বন্দুকধারী থমাস ক্রুকস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালালে তার কানে আঘাত লাগে।

এর আগেও ইরান ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। ২০২২ সালে ইরানি শাসনব্যবস্থাসংশ্লিষ্ট একটি ভিডিওতে ট্রাম্পের মার-এ-লাগো গলফ কোর্সে হত্যাচেষ্টার দৃশ্য দেখানো হয়েছিল। পরে একই গলফ কোর্সে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা করার অভিযোগে রায়ান রাউথ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে ভিডিওটি আবার আলোচনায় আসে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালে ইরানের নেতৃত্বাধীন একটি ষড়যন্ত্রে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়। এ ঘটনায় ফারহাদ শাকেরি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ট্রাম্পকে হত্যার দায়িত্ব দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সরকারপন্থি সমাবেশগুলোতে অংশগ্রহণকারীদের ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দিতে শোনা গেছে। এছাড়া তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি: চার দিনের সফরে পাবনা যাচ্ছেন

1

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

2

রাজধানীর ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি

3

সারের বাড়তি দরে চাপে কৃষক, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

4

যুক্তরাষ্ট্র : ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ

5

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

6

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

7

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

8

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব

9

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

10

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

11

চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে আলোচনায় মইনুল ইসলাম সরকার

12

দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে

13

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

14

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

15

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

16

'রক্তছায়া': প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান

17

এক মাসে ত্বক উজ্জ্বল করার উপায়

18

রোহিত শীর্ষস্থান ধরে রাখলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের

19

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

20