NNTV
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

ঢাকার আকাশ  বুধবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন কিন্তু  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 

শীতের এই মৌসুমে দেশের উত্তরাঞ্চলে ঠান্ডার প্রকোপ থাকলেও রাজধানীতে এখনই বড় ধরনের তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টার দিকে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বায়ুপ্রবাহের দিক বিশ্লেষণ করে জানানো হয়েছে যে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সারাদেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যান্য প্রান্তের আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহ কবলিত জেলাগুলো ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। শীতের এই সময়ে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

1

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

2

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন

3

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

4

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

5

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

6

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ঢাকা: ১ পদ

7

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

8

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পনমাত্রা ৬.২

9

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

10

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

11

রাজবাড়ীতে জামিনে মুক্তি পাওয়া যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদ

12

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

13

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

14

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

15

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

16

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে

17

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

18

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

19

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

20