NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা সৈনিক জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। তার মৃত্যুতে নিজ বাড়িতে চলছে শোকের মাতম।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের মো. হজরত আলী রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। তিনি ৩ ভাইয়ের মধ্যে দ্বিতীয়, বড় ভাই মোস্তফা কামাল সৌদি আরব প্রবাসী, ছোট ভাই শাহীন আলম গাড়িচালক।

নিহত জাহাঙ্গীরের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৪ সালের অক্টোবরে সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। ৩৭ দিন আগে থেকে তিনি সুদানের আবেই অঞ্চলের জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে।

নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই আরিফুর ইসলাম বাঁধন বলেন, শনিবার রাতে আমার ফুফাতো ভাই ও জাহাঙ্গীরের সহকর্মী মনির হোসেন এবং ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ইমরান টেলিফোনে ঘটনাটি জানান। এরপর থেকে পরিবারে শোকের মাতম চলছে। বৃদ্ধ বাবা হজরত আলী বাকরুদ্ধ হয়ে অচেতন প্রায় অবস্থায় রয়েছেন। 

জাহাঙ্গীরের স্ত্রী রুবাইয়া আক্তার স্বামীর ছবি ও ৩ বছরের ছেলে ইফরানকে বুকে আঁকড়ে ধরে পাথরের মতো স্তব্ধ হয়ে গেছেন। মাঝেমধ্যে চিৎকার করে ডুকরে কাঁদছেন। সদা বিনয়ী জাহাঙ্গীরের অকাল মৃত্যুতে তারাকান্দিসহ আশপাশের গ্রামগুলোতেও শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর ক্ষতির কারণ সোশ্যাল মিডিয়ার আসক্তি

1

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

2

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

3

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

4

চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণমিছিল

5

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

6

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

7

মার্কিন রণতরী ঢুকেছে মধ্যপ্রাচ্যে ক্ষুব্ধ ইরান ও হিজবুল্লাহ-

8

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

9

তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমণিকে আসিফের প্রশ্ন

10

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

11

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

12

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

13

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

14

আত্মহত্যা করেছেন ৬১ ইসরাইলি সেনা

15

সিকিমে বারবার ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও

16

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে সুনামগঞ্জের ১০ জন মার

17

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

18

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

19

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

20