NNTV
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবারও তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে  অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণার পরই তেলের দাম ৬ শতাংশের বেশি কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, নতুন করে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমিয়ে দিয়েছে।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার ঘোষণা দেওয়ার পর বাজারে এ প্রভাব দেখা যায়। এর আগে সম্ভাব্য সমঝোতার সুযোগ সৃষ্টি করতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলাও স্থগিত করার কথা জানান তিনি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে। ট্রাম্পের ঘোষণার পরপরই তেলের বাজারে বিক্রির চাপ বেড়ে যায়।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আলোচনার সুযোগ দিতে সম্ভাব্য হামলা স্থগিত রাখা হয়েছে। এদিকে, বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ এবং নাসডাক ফিউচার্স ০ দশমিক ৬ শতাংশ। তবে জাপানের নিক্কেই সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

1

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

2

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

3

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

4

আগামীকাল এলপিজির নতুন দাম ঘোষণা

5

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

6

সেমিফাইনালে ওঠার সমীকরণ কার কী

7

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন টিসিবিমুখী নিরুপায় মধ্যবিত্ত

8

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

9

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উসমান খাজা

10

কুমিল্লায় খালে পাওয়া গেলো নিখোঁজ শিশুর মরদেহ

11

৭৪ বছর পর সমুদ্রের তলদেশে পাওয়া গেল নিখোঁজ বিমানের ধ্বংসাবশে

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

14

ওপেনএআই চালু করল ‘অ্যাপ স্টোর’

15

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

16

তারেক রহমান দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন হাদি গুলিবিদ্ধ

17

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

18

সুখবর পেলেন জেরল্ড কুটসিয়া

19

আজ ৮ ডিসেম্বর ভালুকা পাক হানাদার মুক্ত দিবস

20