NNTV
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালযের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। এই আদেশ জারি থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকগণকে বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ নিতে হবে।


মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এই উদ্যোগ প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবে। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে।

প্রসঙ্গত, দশম গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হবে। এর সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা। এর আগে, প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পেতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

1

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাস, রাজনৈতিক নেতাদের মুক্তির স

2

পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

3

মালয়েশিয়ার অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী তারেক র

4

টাঙ্গাইলে অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু

5

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

6

মঞ্চ ছাড়তে ট্রাম্পের অনীহা, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

7

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্র

8

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

9

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

10

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

11

বড় পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেটে

12

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

13

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

14

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

15

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

16

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

17

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন

18

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে

19

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

20