NNTV
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

দাদির মৃত্যু সংবাদে মাত্র দশ দিন আগে দেশে ফিরেছিলেন ওমান প্রবাসী হাফেজ সাকিব। দীর্ঘ চার বছর পর মাতৃভূমিতে ফিরে বন্ধুদের নিয়ে ইফতার আয়োজন, ঈদ উদযাপনসহ নানা আনন্দঘন মুহূর্তে সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু সেই আনন্দমুখর সময়ই হঠাৎ করেই রূপ নেয় চিরবিদায়ের বেদনায়।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মামাতো ভাই ইমরুল কায়েসের মোটরসাইকেলের পেছনে বসে নগরীর এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে হাটহাজারীর মদনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সাকিব মধ্য ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর মনার বাড়ির বাসিন্দা রফিকের মেজ ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব মোটরসাইকেল থেকে পড়ে যান। দুর্ঘটনার সময় তাদের দুথজনের মাথাতেই হেলমেট ছিল। তবে চালক ইমরুল কায়েস তেমন গুরুতর আহত হননি। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাকিবের মামাতো ভাই বখতিয়ার হোসাইন বলেন, “তার মতো অমায়িক ও ভদ্র ছেলে পাওয়া সত্যিই দুষ্কর। তার এমন অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে ২,২৭১ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

1

মিয়ানমারে সেনা-তত্ত্বাবধানে দ্বিতীয় দফার নির্বাচন শুরু

2

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

3

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির সম্মিতি দেননি ডোনাল্

4

ভারত তৈরি করবে রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি

5

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যা

6

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

7

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

8

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

9

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

10

উত্তর কোরিয়ায় কিম জং উনের বোনের পদোন্নতি

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানদারকে কুপিয়ে হত্যা

13

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

14

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

15

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

16

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

17

জনপ্রতি ১ লাখ ডলার, গ্রিনল্যান্ড অধিবাসীদের অর্থ দিয়ে দ্বীপ

18

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর -এনবিআর

19

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

20