NNTV
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩)। তারা দুজনই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর সেতুর ওপর একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় আরোহী গুরুতর জখম হন। স্থানীয় লোকজন উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে ভৈরবে চলে যান।

হাটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

1

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

2

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

3

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

4

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

5

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

6

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

7

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

8

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

9

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

10

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

11

শীতে শুষ্ক আবহাওয়ায় খুশকি রোধে ঘরোয়া উপায়

12

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

13

২৪ ডিসেম্বর ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

14

এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন লামিনে ইয়ামাল

15

দিনাজপুরে প্রতিদিন দুই কোটি টাকার টমেটো বেচাকেনা

16

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

17

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

18

‘হত্যা করা হবে খামেনির উত্তরসূরি,হুঁশিয়ারি বার্তা’

19

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

20