NNTV
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জের হাওর এলাকায় প্রতিবেশীর ঘর থেকে অন্তিম নামের দুই বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সাগর চন্দ্র বর্মণের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিবেশী সুকুমারের ঘর থেকে শিশুকে অর্ধ গলাকাটা অবস্থায় উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পারিবারিক বিরোধ কিনা অন্য কিছু এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে প্রতিবেশী সুকুমারের ঘর থেকে শিশুর কান্না শুনে লোকজন এগিয়ে গেলে দেখে গলার অর্ধেক অংশ কাটা। এই খবর মোহনগঞ্জ থানায় জানালে ওসি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নিতে নিতেই শিশুটি মারা যায়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল হাওর এলাকা। থানা থেকে ২৫ কিলোমিটার দূরে। আমরা সেখানেই যাচ্ছি। গিয়ে আসল ঘটনা জানা যাবে।

তিনি বলেন, আমাদের জানানোর পরপরপই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েই আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি।

এ ব্যাপারে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অলক কান্তি সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোনকল কেটে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

1

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

2

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

3

মিজোরামে পাচারের পথে বাংলাদেশি কুকুর

4

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

5

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

6

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

7

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

8

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

9

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

10

১১৬ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

11

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

12

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

13

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

14

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

15

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

16

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

17

বেগম রোকেয়া দিবস আজ

18

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20