NNTV
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কথা কাটাকাটির জের ধরে মারধর হয়।শুক্রবার সকাল সাড়ে এগারোটায় সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় স্থানীয় বিএনপির সমর্থক ফয়সাল (৩৪) নামে একজনকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকগণ মারধর করে জখম করে।
আহত ফয়সাল (৩৪) চর আবদুল্লাহ গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, আধারার চর আবদুল্লাহ গ্রামের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক মহসিন নায়েব, ‎মশু নায়েব ও ‎মামুন নায়েব নির্বাচন সংক্রান্ত ফলাফল বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক ফয়সালকে মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মমিনুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা উক্ত এলাকাসহ ভিটি হোগলা এলাকায় প্রায় এক দেড়শ মানুষ নিয়ে হামলা করেছে। মাজিস্ট্রেট ও আমি ফোর্সসহ বর্তমানে এলাকায় টহল দিচ্ছি। হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্

1

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

2

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

3

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

4

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

5

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

6

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

7

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

8

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

9

মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করার ফলে শ

10

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

11

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

12

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

13

সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

14

জাপানে ভয়াবহ তুষারপাতে ৩০ জনের মৃত্যু

15

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

16

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

17

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

18

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

19

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

20