NNTV
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা

নরসিংদীতে তিন মাস বয়সী এক শিশুর সঙ্গে আপন চাচির নিষ্ঠুর আচরণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় শিশু আইন-২০১৩ ও দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুর চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার।

গত মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির সঙ্গে নিষ্ঠুরতার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এবং পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নজরে আসে। পরে তারা উপজেলা প্রশাসন ও মাধবদী থানা পুলিশকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন।

জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী, শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের সঠিক বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষে সদর উপজেলা প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে মাধবদী থানার তত্ত্বাবধানে ও পুলিশি প্রহরায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বুধবার (১৫ জুলাই) শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পরে বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার জেলা সদর হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন। এসময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিশুটির প্রতি নিষ্ঠুর আচরণের ঘটনায় সঠিক বিচার নিশ্চিত করতে রাষ্ট্র বদ্ধপরিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

1

আজ ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি

2

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

3

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

4

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

5

এক মামলায় দীপু মনির জামিন, ছয় মামলায় হাইকোর্টের রুল জারি

6

চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় চায়ের দোকানি নিহত

7

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে ক

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

10

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

11

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

12

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

13

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

14

এপস্টেইন–যোগে তথ্য পাচার: তদন্তে সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান

15

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

16

ইসরায়েলের হামলায় গাজায় ১২ ফিলিস্তিনি নিহত

17

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

18

ইরানে স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি

19

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

20