NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্প বললেন  ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসার পর সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেছেন, খামেনির দুর্বল নেতৃত্বই ইরানের জনগণের দুর্ভোগ-দুর্দশার মূল কারণ।ৎ

পলিটিকোর ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স (সাবেক টুইটার) পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এর জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

ট্রাম্প আরও বলেন, ‘একটি দেশের নেতা হিসেবে তিনি যে অপরাধ করেছেন, তা হলো পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এবং আগে কখনো না দেখা মাত্রায় সহিংসতা ব্যবহার করা। দেশ পরিচালনার দিকে মনোযোগ দেওয়ার বদলে তিনি ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করছেন।’

এর আগে শনিবার দেওয়া একাধিক বার্তায় খামেনি ইরানে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে দায়ী করে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’ খামেনির ভাষ্য, ‘ইরানি জাতির ওপর প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করছি।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এটি ছিল আরও বড় ষড়যন্ত্রের ভূমিকা। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে।’

ট্রাম্পকে ঠিক কে এসব পোস্ট পড়ে শোনান, তা স্পষ্ট নয়। তবে তার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান শান্ত পরিস্থিতির ভঙ্গুরতাই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত সপ্তাহে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে শত শত মানুষের মৃত্যুর খবর আসার পর ট্রাম্প বলেছিলেন, তাকে ইরানে হামলার জন্য ‘খুব শক্তিশালী কয়েকটি বিকল্প’ দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ানোর ইঙ্গিত পাওয়ার পর তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘সহায়তা আসছে।’

ওই সময় ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইরানের দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের নির্বিচার হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।’

তবে শুক্রবার হঠাৎ করেই সুর বদলে যায় ট্রাম্পের। কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, ইরানের নেতৃত্ব ৮০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে এবং এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, তারা ইরানে ৩ হাজার ৯০ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। এর মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী। এছাড়া ২২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

ওপেনএআই আনল নতুন এআই ইমেজ মডেল

2

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

3

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

4

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

5

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

6

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

7

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

8

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

9

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

10

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

11

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

12

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

13

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

14

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

15

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

16

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

17

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

18

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামে

19

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

20