NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বলে অভিহিত করেছেন। জেলেনস্কি আগে ইরানের সরকারকে সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করার অভিযোগে সমালোচনা করেছিলেন, সেই মন্তব্যের জবাবে আরাগচির এই মন্তব্য এসেছে।তিনি আরও বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন।ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনও দেশের কাছে ভিক্ষা চাইতে হয় না।তিনি বলেন, “জেলেনস্কি নিজের এবং দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে ‘জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন’ মোকাবিলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দু’হাতে লুটে নিচ্ছেন।”“অথচ একই সময়ে, তিনি কোনও প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন,” বলেন আব্বাস আরাগচি।তিনি বলেন, “জেলেনস্কি, বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ভাঁড়দের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সৈন্যে ভরা বিদেশি মদদপুষ্ট বাহিনীর মতো আমরা নই; আমরা ইরানিরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই।”সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেনস্কি ইরান সরকারের সমালোচনা করে বলেন, “এই রক্তপাতের পর ইরান কিসে পরিণত হবে? যদি ইরান সরকার টিকে যায়। তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটি বার্তাই যাবে— অনেক মানুষ হত্যা করে ক্ষমতায় থাকুন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

1

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

2

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

3

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস

4

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

5

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

6

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

7

কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা চালাবে

8

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

9

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

10

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্

11

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

12

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

13

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

14

ভারতের আঞ্চলিক রাজনীতির রূপ বদলে যাচ্ছে

15

আজ মহান স্বাধীনতা দিবস

16

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

17

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

18

মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা পাবেন

19

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরি

20