NNTV
প্রকাশ : May 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে ১.৭৫ ট্রিলিয়ন ডলার নিয়ে আসছে মাস্কের রকেট কোম্পানি

রকেট ও স্যাটেলাইট প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্পেসএক্স মার্কিন পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বহুল প্রতীক্ষিত এই আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে কোম্পানিটি আগামী মাসেই শেয়ার বাজারে পা রাখতে যাচ্ছে। 

গতকাল বুধবার প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বিনিয়োগ বিবরণী প্রকাশের মাধ্যমে অভ্যন্তরীণ আর্থিক খতিয়ান সামনে এসেছে। আগামী ১২ জুন ‘এসপিসিক্স’ (SPCX) টিকারে নাসডাক এক্সচেঞ্জে স্পেসএক্স-এর লেনদেন শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১.৭৫ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজার মূল্যায়নে এই আইপিও থেকে প্রায় ৮০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তোলার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। গত মাসে অত্যন্ত গোপনীয়তার সাথে আইপিও-র আবেদন দাখিল করার পর, নিয়ন্ত্রক সংস্থার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এই তথ্য জনসমক্ষে আনা হলো।

স্পেসএক্স-এর এই পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর ইলন মাস্কের বিশাল প্রযুক্তি সাম্রাজ্যের সবচেয়ে বড় মাইলফলক হতে যাচ্ছে। ফোর্বসের তথ্যমতে, বর্তমানে ৮০৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে এই আইপিও খুব দ্রুতই ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার বা শতকোটিপতিদের ছাড়িয়ে লাখো কোটিপতির ক্লাবে পৌঁছে দিতে পারে। তবে প্রসপেক্টাসে স্পেসএক্সের যে আর্থিক চিত্র উঠে এসেছে, তা একাধারে চমকপ্রদ ও ঝুঁকিপূর্ণ। প্রতিষ্ঠানটি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দেদারসে অর্থ বিনিয়োগ করছে। গত বছর যেখানে তাদের রাজস্ব আয় ছিল ১৮.৭ বিলিয়ন ডলার, সেখানে মূলধনী ব্যয় ছিল ২০ বিলিয়ন ডলারেরও বেশি। এমনকি চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসেই কোম্পানিটি ৪.২ বিলিয়ন ডলারের বেশি লোকসান গুনেছে।

অবশ্য স্পেসএক্সের আয়ের মূল চালিকাশক্তি হিসেবে দাঁড়িয়েছে এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যেই এই কানেক্টিভিটি খাত থেকে  ৩.২ বিলিয়ন ডলার রাজস্ব এসেছে, আর গত বছর এই খাত থেকে আয় হয়েছিল ১১.৪ বিলিয়ন ডলার। মহাকাশ গবেষণার পাশাপাশি স্পেসএক্স এখন কক্ষপথে ডেটা সেন্টার স্থাপন করে এআই বিপ্লবকে ত্বরান্বিত করার নতুন ব্যবসায়িক পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে মাস্কের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘এক্সএআই'-কে কিনে নেয় স্পেসএক্স। পুঁজিবাজারে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো বড় এআই জায়ান্টদের নাম উল্লেখ করা হয়েছে। ওপেনএআই এবং স্যাম অল্টম্যানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মাস্কের সাম্প্রতিক পরাজয়ের খবরের পরপরই স্পেসএক্সের এই বিশাল বাণিজ্যিক ঘোষণাটি এলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

1

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

2

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

3

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

4

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

5

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

6

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

7

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

8

হাইমচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা?

9

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

10

চীনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

11

আবারও ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যালানা কিং

12

ইরান যুদ্ধ নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে, দ্য গা

13

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

14

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরি

15

নারায়ণগঞ্জে সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

16

প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করলেন নায

17

আজ পিএসএলের ১১তম আসর শুরু

18

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

19

১৫০০ স্বাক্ষর দরকার তাসনিম জারার ।

20