চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্টান চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ নুরুল আবছার চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেছে স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা।
(৬ আগষ্ট বৃহস্পতিবার) সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন। চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের
সহকারী প্রধান শিক্ষক শিক্ষক সমর কান্তি বিশ্বাস এর পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চক্রশালা কৃষি স্কুলের সিনিয়র শিক্ষক রমা ভট্টাচার্য , সাধন চন্দ্র দে,জান্নাতুল ফেরদৌস ,রবীন্দ্র ঘোষ,আনন্দ মোহন মজুমদার,ইয়াছমিন আকতার,রাজিয়া বেগম,মিলি ঘোষ,নিউটন দে,জুয়েল দাশ,আবুল হোসেন তরুন,মোহাম্মদ রিযাদ,মাওলানা মনছুরুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনার জবাবে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আবছার চৌধুরী বলেন, আলহাজ্ব এনামুল হক এমপি এমপি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলম,শিক্ষক, অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি স্কুলের খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করে তাদেরকে
লেখা পড়ার পাশাপাশি খেলোয়াড়দের স্কুলের সুনাম অর্জনে কাজ করার আহবান জানান।