NNTV
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

উদ্বেগ বাড়িয়ে  আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে । ওমান উপসাগর ও পারস্য উপসাগর সংযোগকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৯ সেন্ট (১ দশমিক ২ শতাংশ) বেড়ে ৮৩ ডলার ৪৮ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮৫ সেন্ট (১ দশমিক ১ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ৭৮ ডলার ৮৪ সেন্টে।

মূলত ওমানের সঙ্গে সমন্বয় করে তেহরানের একটি নতুন প্রস্তাবকে কেন্দ্র করেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান ও ওমান যৌথভাবে শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেবে না এবং নিয়ম অমান্যকারীদের ওপর চড়া জরিমানা আরোপ করা হবে। 

বিশ্বের মোট সরবরাহের একটি বড় অংশ এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় এই পদক্ষেপ জ্বালানি খাতে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বাজার পর্যবেক্ষণে এখন গভীর নজর রাখছেন বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাবিশ্বে আবারও চালু হচ্ছে অ্যানথ্রোপিকের শক্তিশালী এআই

1

জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালে

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

4

হামলার প্রস্তুতির ইরানের ১৫০০ মিসাইল কি সক্রিয়?

5

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

6

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

7

জাপান সফরে গেলেন জামায়াত আমির

8

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

9

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

10

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

11

নারায়ণগঞ্জে ছাত্রলীগ-তাঁতীলীগের দুই নেতা গ্রেপ্তার

12

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

13

প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে:

14

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

15

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

16

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

17

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

18

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

19

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

20