NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

বগুড়ার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় রতন লাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মারুফ নামে তার এক বন্ধু গুরুতর আহত হন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত রতনলাল জয়পুরহাট সদর উপজেলার তেঘর এলাকার রামলালের ছেলে। তিনি পেশায় নাপিত ছিলেন। আহত মারুফ একই এলাকার ভুট্টো মিয়ার ছেলে। রতনসহ আট বন্ধু শুক্রবার বিকালের পর মোটরসাইকেলে জয়পুরহাট থেকে বগুড়ার গোকুল এলাকার হোটেল মম ইনের উদ্দেশ্যে রওনা দেন।  

শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে রতন ও মারুফ জয়পুরহাটগামী একটি ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রতন লাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মারুফকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রতনলালের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা, ভাঙলেন সব র

1

রামপুরায় গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ মারা গেছে

2

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

3

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

4

জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী

5

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

6

২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্

7

রাজপথ কাঁপানো নেতা রাজিব: আদর্শে অটল, নেতাকর্মীদের আস্থার প্

8

মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সময়

9

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি বকুলের দাবি

10

ব্যারিস্টারের মুখোশে এম. সারোয়ারের ভয়ংকর মিথ্যাচার

11

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

12

গ্যাসের চাপ কম থাকবে ২৪ ঘণ্টা

13

নারায়ণগঞ্জে ডাইং শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

14

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

15

যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি দিলো ইউক্রেনের প্রেসিডেন্ট জে

16

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

17

নরসিংদীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হত্যা, মাদক স

18

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

19

নিবাচনের আগে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ

20