NNTV
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে  চট্টগ্রাম-৬ এবং চট্টগ্রাম-২ আসনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ।

বিজিবি মহাপরিচালক গতকাল চট্টগ্রাম-৬ আসনের অন্তর্গত রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এবং চট্টগ্রাম-২ আসনের অন্তর্গত ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন।এ সময় তিনি বেইজ ক্যাম্পে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরে বিজিবি মহাপরিচালক চট্টগ্রামের স্থানীয় সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। ভোটারগণ যেন নিরাপদ, শান্তি পূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

মহাপরিচালকের পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

1

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

2

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

3

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

4

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

5

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

6

এক দশক পর মুক্তি পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের গান 'ফেরিওয়ালা'

7

ইয়েমেনে হুতিদের নতুন হামলায় ৭জনের মৃত্যু, আহত ৩০

8

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

9

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

10

বার্সেলোনায় ২০২৮ পর্যন্ত থাকছেন হান্সি ফ্লিক

11

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

12

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

13

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

14

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

15

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

16

মুন্সীগঞ্জে বন্ধুত্বের ফাঁদে ডেকে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

17

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

18

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

19

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

20