NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানিতে ৪১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে এবারের নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৫৩ জন।

রবিবার (১৮ জানুয়ারি) নয়দিনের শুনানি শেষ করে নির্বাচন কমিশন।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

৩০০ আসনে বৈধ প্রার্থী থাকে ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রবিবার টানা ৯ দিনে শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ২৫৩ জন।

তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
 
এবার ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেলেন, যা গতবারের চেয়ে দেড়শ জন বেশি। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে বাদ যায় ৭৩১টি। এরপর ৫৬০ জন আপিল করলে প্রার্থিতা ফিরে পান ২৮৬ জন।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আপনারা হয়তো অনেকেই আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বিকজ উই ওয়ান্ট দি ইলেকশন টু বি পার্টিসিপেটেড। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

1

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

2

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

3

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

4

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

5

নতুন প্রজ্ঞাপন:সহকারী শিক্ষক-শিক্ষিকার বাড়তি বেতনসুবিধা

6

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

7

ফরম পূরণের সময় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত

8

ভূমিকম্প অনুভূত ইরানে

9

নারায়ণগঞ্জে পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

10

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

11

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

12

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

13

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

14

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

15

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

16

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

17

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

18

আর্সেনাল ফিরেছে শীর্ষে

19

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো বিপিএল

20