NNTV
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শুক্রবার (৩১ জুলাই) টানা সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে গাছের ডালপালা ছাঁটাইয়ের এ কাজ পরিচালনা করা হবে।
 
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাওয়ার হাউজ রোড, উদয়ন রোড, বীনাপানি স্কুল মোড়, মডেল স্কুলের পেছনের এলাকা, কোর্ট মসজিদ, এসপি অফিস, ডিসি বাংলো, পাচুরিয়া, ফুড গোডাউন রোড, পদ্মপুকুরপাড় ব্যাংকপাড়া, হাসপাতাল রোড, সার্কিট হাউজ, টিবি ক্লিনিক রোড এবং মার্কাস মহল্লা।

কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস কার্যক্রম ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই কাজের সময় নির্ধারণ করা হয়েছে।

এ কাজে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে দক্ষ জনবল আনা হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে গাছের ডালপালা কাটা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভি

1

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

2

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

3

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

4

যাকাত এর মাধ্যেমে হবে দারিদ্র বিমোচন : প্রধানমন্ত্রী

5

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক করেছে বিজ

6

আবারও সৌদিতে এশিয়ার ক্লাব ফুটবলের মহারণ

7

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

8

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েলি বাহিনী

9

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

10

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

11

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারলেও সেমির স্বপ্ন বেঁচে, কঠিন সমীকরণ

12

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

13

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

14

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

15

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

16

ব্রাসেলস সফরে সিনেমা ‘মাস্টার’ টিম

17

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

18

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

19

নেত্রকোনায় কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

20