NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে। বসতবাড়িতে হামলা, নারীসহ আহত-৩

চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে অসহায় পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত‌ ৩ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর গাছতলা এলাকায় এই ঘটনা ঘটে। 

এতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, সুমন তালুকদার (৫৫), মনি বেগম (৩৫) এবং রনি তালুকদার (২৫)। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এই ঘটনায় আহত সুমন তালুকদারের বড় ভাই বশির উল্লাহ তালুকদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানা এবং চাঁদপুর সেনাক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর সকালে প্রতিবেশী রুমন পাঠান, চুন্নু পাঠান, মহসিন বেপারী, মোমেনা বেগম, আনোয়ার পাটোয়ারী, আমেনা বেগম ও ফয়েজ গাজী ভুক্তভোগী সুমন তালুকদার এবং তার পরিবারকে সম্পত্তিগত বিরোধে বাড়ির ছেড়ে চলে যেতে বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উল্লিখিতরা সুমন তালুকদারেরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকার শুনে মনি বেগম এবং রনি তালুকদার এগিয়ে এলে তাদের উপর হামলা চালানো হয়। অভিযুক্তরা তাদের রক্তাক্ত জখম করে বসত বাড়ির দেয়াল ভাঙচুর, স্বর্ণালংকার ও দুটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে ভুক্তভোগী সুমন তালুকদারের বড় ভাই বশির উল্লাহ তালুকদার জানান, অভিযুক্তরা নানাভাবে আমার ছোট ভাইয়ের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি চাঁদপুরের জেলা প্রশাসন কাছে আমার নিরীহ ছোট ভাইয়ের পরিবারের নিরাপত্তা এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে।



মোঃ কামরুল ইসলাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

1

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ফের গ্রেপ্তার

2

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

3

পিএসএল ফাইনালে খেলতে আবারও দেশ ছেড়েছেন নাহিদ রানা

4

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

5

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

6

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

7

রামপুরায় গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ মারা গেছে

8

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

9

শুরু কবে হবে বইমেলা??

10

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

11

নারায়ণগঞ্জে বসতবাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার, নগদ টাকা ও মালাম

12

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

13

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

14

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসি

15

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

16

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু-ফুলরাড়ী সীমান্তে

17

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

20