NNTV
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

সাবেক এমপি ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এবাদুল করিমের সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এবাদুল করিম বুলবুল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের বরাত দিয়ে এবাদুল করিমের সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন জানান, গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবাদুল করিম। পরদিন সোমবার তার অস্ত্রোপচার করা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মরদেহের জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

1

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

2

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

3

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

4

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

5

এখন জামিন এর কী দরকার ,যেখানে স্ত্রী-সন্তান বেঁচে নেই

6

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

7

রামিসা হত্যা মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুত

8

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ নিহত ৩

9

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

10

কিশোরগঞ্জে ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

11

হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

12

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

13

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

14

বাঁশখালীর ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

15

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে ক

16

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

17

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

18

আগামী শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষ

19

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

20