NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের তল্লাশিতে একটি যাত্রীবাহী বাস থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে দুই যুবককে আটক করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৯টার দিকে মাধাইয়া বাস স্টেশন এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসে থাকা শাকিল ও চিশতীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

ওসি রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। তবে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অস্ত্র উদ্ধারের খবরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

1

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

2

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

3

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

4

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

5

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

6

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

7

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

8

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

9

আজ সন্ধ‍্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

10

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

11

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

12

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্

13

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

14

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

15

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

16

সেমিফাইনালে ওঠার সমীকরণ কার কী

17

ধানের শীষের পক্ষে চরভৈরবী ২ নং ওয়ার্ডে গণসংযোগ

18

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

19

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

20