NNTV
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ-এর লিউনান জেলায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৩টি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর জানায়, স্থানীয় সময় সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, সোমবার ভোররাতে ১৩ ভবন ধসে পড়েছে। লিউঝৌ শহরের সাত হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রাখা রয়েছে এবং কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক করেছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা স্বামী-স্ত্রী। তাদের বয়স যথাক্রমে ৬৩ এবং ৫৩ বছর। বাকি নিখোঁজ ব্যক্তিদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

সিসিটিভি এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

রেললাইন ও অন্যান্য অবকাঠামোর অবস্থা পরিদর্শনের সময় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। যান চলাচলও চালু আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপ

1

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

2

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

3

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

4

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

থাইল্যান্ড বিমান হামলা চালাল কম্বোডিয়ায়

7

আজ পিএসএলের ১১তম আসর শুরু

8

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

9

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

10

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

11

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

14

ইরানের বিমান হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ২২৮টি স্থাপনা ধ্বংস

15

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, বিকেলে কয়েকটি ছাড়

16

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

17

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

18

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

19

বেছে নিলেন ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটের চার সুপারস্টার ,কোচ মার্ক

20