নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় থেকে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র্যাবের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।ৎ
বৃহস্পতিবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
র্যাব-৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, নগরের লালখান বাজার এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন বা ধর্ষণের কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ধর্ষণের আলামত রয়েছে কি না, তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি জানান, বুধবার রাতে শিশুটির পরিবারের সদস্যরা থানায় এসে ধর্ষণ ও হত্যা অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। র্যাবের হাতে গ্রেফতার ব্যক্তিদের খুলশী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে গত শনিবার দিবাগত রাতে লালখান বাজার এলাকার ওই বাসা থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তখন শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল।