NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন ।

পুলিশ জানিয়েছে, ঝোব জেলার দানাসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এটি বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছে অবস্থিত। ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। পথে নষ্ট হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রীদেরও এই বাসে তোলা হয়েছিল।

বর্তমানে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া—এই দুই প্রদেশের উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শাহিদ রিন্দ জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

1

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

2

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

3

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

4

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

5

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

6

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

7

এপস্টেইন–যোগে তথ্য পাচার: তদন্তে সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান

8

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

9

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

10

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

11

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

12

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

13

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

14

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

15

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্কুলছাত্রের জা

16

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

17

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

18

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

19

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

20