NNTV
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানে ধেয়ে আসছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ডলফিন, নিরাপদ আশ্রয়ে আড়াই লাখ মানুষ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ডলফিন। ধীরগতির এই ক্যাটাগরি-১ শক্তির টাইফুনটির প্রভাবে অঞ্চলজুড়ে তীব্র বাতাস, ভারি বর্ষণ এবং সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।

 দেশটির প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই আড়াই লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে অন্তত ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। অটোমোবাইল জায়ান্ট টয়োটা তাদের ৯টি কারখানার উৎপাদন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুন ডলফিনের কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবালসমৃদ্ধ ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলের দিকে ধেয়ে আসা এই ঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। একই সাথে অতি ভারী বৃষ্টির একটি নির্দিষ্ট ব্যান্ড তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। জেনারেটর এবং কাঁচাপাকা ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যাওয়ার মতো তীব্র গতিসম্পন্ন এই বাতাস অবকাঠামোর ব্যাপক ক্ষতি করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 দেশটির সর্বদক্ষিণের মূল দ্বীপ কিউশুতেও এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে কুমামোতো প্রশাসনিক অঞ্চলে গত সপ্তাহে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ইতোমধ্যেই ভূমিকম্পে ঘরবাড়ি হারানো প্রায় সাত হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তার ওপর ঝড়ের পাশাপাশি অঞ্চলটিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকায় চরম হিটস্ট্রোকের ঝুঁকিতে পড়েছেন দুর্গত মানুষজন। ক্ষয়ক্ষতি এড়াতে পুরো দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জরুরি সেবা সংস্থাসমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

1

হেলমেটে ফিলিস্তিনের পতাকা, ক্রিকেটারকে তলব

2

টুঙ্গিপাড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ে করে কারাগারে বর

3

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

4

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

5

মিয়ানমারে সেনা-তত্ত্বাবধানে দ্বিতীয় দফার নির্বাচন শুরু

6

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

7

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

8

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

9

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

10

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

11

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

12

বগুড়ায় হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

13

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

14

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

15

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

16

ভারতের আঞ্চলিক রাজনীতির রূপ বদলে যাচ্ছে

17

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

18

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

19

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

20