NNTV
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

৯০ মিনিট মাঠে টিকে থাকুন, আতঙ্ক নয়—মাথায় হাত নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বার্তা বলেছেন, ‘শাপলা কলিতে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে। এ জন্য ভোট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাঁদের বলব ৯০ মিনিট খেলায় (ভোটকেন্দ্রে) থাকুন৷ ভয় পাবেন না, মাথায় হাত দেবেন না।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ কথা বলেন। এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। তবে এ বিজয় নাসীরুদ্দীন পাটওয়ারীর নয়, এ বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। অনেক ভোটার বলেছেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। তাঁর হত্যার বিচারটা আমাদের করতে হবে।’

জয়ী হলে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্ব বরদাশত করা হবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘জালেমদের আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করব৷ এখানে কোনো নয়-ছয় নেই। যে যত প্রভাবশালীই হোক না কেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না৷’

সারা দেশে ১১-দলীয় জোটের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন বলেও দাবি করেন পাটওয়ারী। তাঁর ভাষ্য, এ ধারা অব্যাহত থাকলে জোট সরকার গঠন করবে।

এ সময় বিভিন্ন স্থানে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি। পাটওয়ারী বলেন, হামলার আশঙ্কা থাকলে প্রশাসনকে জানাতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন বা সেনাবাহিনীর উপস্থিতিতে কেউ আঘাত করলে ‘পাল্টা জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবাইলে অননুমোদিত আবাসন প্রকল্পের অভিযোগে ‘এরাবিয়ান" গ্লোবাল

1

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

2

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

3

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

4

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

5

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

6

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির ত

7

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

8

ইরান যুদ্ধে সেকেন্ডে প্রায় ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের

9

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

10

মার্কিন রণতরী ঢুকেছে মধ্যপ্রাচ্যে ক্ষুব্ধ ইরান ও হিজবুল্লাহ-

11

মূল্যস্ফীতি বাড়তে পারে যদি বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন

12

ভূমিকম্পে বাড়ছে জনমনে শঙ্কা

13

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

14

ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই ‘ভালো চুক্তি’ হবে: পিট হেগসেথ

15

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

16

চ্যাটজিপিটির নতুন ফিচার শপিং রিসার্চ

17

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

18

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

19

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৬ ফেব্রুয়ার

20