NNTV
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

সাভারে পুলিশের ধাওয়ার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (৩০) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারুল হোসেন বকশী বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) গার্ড জাফরের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামের এক যুবক মিম নামের এক তরুণীকে নিয়ে সাভারে তার মামার বাসায় আসেন। এ ঘটনায় তরুণীর পরিবার পীরগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সাভারে শনাক্ত করে পীরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল সাভার মডেল থানার পুলিশের সহায়তায় বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে মনোয়ারুলের বাসায় অভিযান চালায়। পুলিশ সেখানে মনোয়ারুলের বাবা জাফর ও তার স্ত্রীকে পায়। তবে সৌমি ও মিম এর আগেই বাসা থেকে চলে গিয়েছিলেন।

পুলিশের ভাষায়, অভিযান চলাকালে ভবনের নিচে একটি শব্দ শুনতে পাওয়া যায়। পরে সেখানে গিয়ে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন বলেন, বাসায় প্রবেশের কয়েক মিনিট পর একটি শব্দ শুনতে পান তারা। নিচে গিয়ে একজন যুবককে পড়ে থাকতে দেখা যায়। এরপর তারা সেখান থেকে চলে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পীরগঞ্জ থানা পুলিশ আসামি ধরতে সাভারে এসেছিল। পরে সাভার থানা পুলিশের একটি দল তাদের সঙ্গে যায়। পীরগঞ্জ থানা পুলিশ ভবনের ভেতরে গেলে এক যুবক ছাদ থেকে পড়ে মারা যান। সাভার মডেল থানার পুলিশ তখন ভবনের নিচে অবস্থান করছিল।

 ওসি সাইফুল আলম জানান, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

1

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আ

2

মারকাজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্

3

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

4

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

5

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

6

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

7

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

8

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

9

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

10

দুবাই বন্যার কবলে পড়েছে

11

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

12

৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার পদায়ন

13

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

14

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

15

মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর

16

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ

17

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

18

আমি না থাকলে ইসরয়েলের অস্তিত্বই থাকতো না:ডোনাল্ড ট্রাম্প

19

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

20