NNTV
প্রকাশ : May 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সোমবার সীমান্তঘেঁষা বিভিন্ন জেলার  মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু করেছে প্রশাসন। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম চালানো হচ্ছে। খবর টেলিগ্রাফের। 

রিপোর্টে বলা হয়, বাংলাদেশ থেকে কথিত অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এটি ছিল বিজেপির এবারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে শুভেন্দু বলেন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, আমাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকেই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে তা সম্পন্ন হবে।

ঘোষণার পরপরই বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দা ভৌয়াল বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের সমসেরনগর পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর এলাকা পরিদর্শন করেন।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, স্বরূপনগর থেকে সমসেরনগর পর্যন্ত পুরো সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৯৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৪৬ কিলোমিটার ইছামতি নদীর তীরবর্তী নদীবিধৌত এলাকা এবং বাকি ৫০ কিলোমিটার স্থলসীমান্ত। এই স্থলসীমান্তের প্রায় ২০ কিলোমিটার অংশে এখনও কোনো বেড়া নেই। কঠিন নদীপথের অংশ বাদ দিলেও প্রায় ২০ কিলোমিটার স্থলসীমান্ত এখনও অরক্ষিত রয়েছে। এই এলাকাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সবসময় কড়া নজরদারিতে রাখা হয়।

বসিরহাট পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে জমির প্রকৃত চাহিদা নিয়ে আলোচনা হয়েছে। জমির প্রয়োজনীয়তা সম্পর্কে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা যায়।

গতকাল সোমবার নদীয়া, মুর্শিদাবাদ, মালদাসহ অন্য সীমান্ত জেলাগুলোতেও একই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। যদিও জেলা প্রশাসন বা বিএসএফ কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

1

দক্ষিণ কেরানীগঞ্জে ১৯টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

2

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা তারেক রহমানের

3

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

4

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

5

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

6

ভিএআর প্রযুক্তির বিপক্ষে রায় দিলেন একানব্বই শতাংশ ফুটবলভক্ত

7

টানা বাড়ার পর আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

8

আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি

9

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

10

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

11

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

12

১৪ বছরে ও হলো না সাগর-রুনি হত্যার বিচার

13

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

14

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

15

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

16

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

17

সিডনিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা সভা

18

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

19

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

20