NNTV
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলমুক্তি রাজপাল যাদবের, ১.৫ কোটি টাকা জমা দিয়ে জামিন পেলেন অভিনেতা

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড়সড় স্বস্তি পেলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। তিহার জেলে ১০ দিন বন্দি থাকার পর সোমবার দিল্লি হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। ৫৪ বছর বয়সী এই অভিনেতা সোমবার অভিযোগকারী সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা দেওয়ার পরই আদালত এই নির্দেশ দেয়।

২০১২ সালে নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র অর্থায়নের জন্য ‘মুরলী প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ছবিটির ব্যবসায়িক ব্যর্থতার কারণে সেই ঋণ সুদ-আসলে বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকায়। পাওনা মেটাতে রাজপাল যে চেকগুলো দিয়েছিলেন, সেগুলি ব্যাংকে প্রত্যাখ্যাত হওয়ায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।

এ ঘটনায় নিম্ন আদালত রাজপালকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড দেয়। ২০১৯ সালে সেশন কোর্টও সেই সাজা বহাল রাখে। ২০২৪ সালের জুনে হাইকোর্ট সাময়িকভাবে তার সাজার ওপর স্থগিতাদেশ দেয় এই শর্তে যে, তাকে আপসের মাধ্যমে বকেয়া মেটানোর চেষ্টা করতে হবে। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় আদালত ক্ষোভ প্রকাশ করে এবং রাজপালকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ৫ ফেব্রুয়ারি তিনি তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেন।

সোমবার শুনানির সময় বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেন, আমরা আপনার সাজা পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত করছি এবং অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করছি। 

তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে আদালত:

১. রাজপালকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে।
২. আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না।
৩. আগামী ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন তাকে সশরীরে বা ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে।

অভিনেতার এই বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের তাবড় তারকারা। সালমান খান, অজয় দেবগন, সোনু সুদ এবং মিকা সিংয়ের মতো ব্যক্তিত্বরা তাকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে। রাজপালের স্ত্রী রাধা যাদব এই কঠিন সময়ে তাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজপাল যাদবকে আগামীতে বহুলপ্রতীক্ষিত হরর-কমেডি ‘ভূত বাংলা’ ছবিতে দেখা যাবে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

1

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

2

হাইকোর্টে ১২ কার্যদিবসে নিষ্পত্তি ৬২ হাজারের বেশি পুরোনো মাম

3

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

4

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

5

মহান-বিজয়-দিবসে-ক্রিকেট-টুর্নামেন্ট:-আয়োজন-বসুন্ধরা-শুভসংঘের

6

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

7

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

8

শিশু রামিসা হত্যাকাণ্ডে বিচার দাবি করেছেন লিটন দাস

9

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

10

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

11

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

12

নারায়ণগঞ্জে বসতবাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার, নগদ টাকা ও মালাম

13

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে

14

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

15

মিয়ানমারে সেনা-তত্ত্বাবধানে দ্বিতীয় দফার নির্বাচন শুরু

16

সাবিনার ঝলকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

17

সীতাকুণ্ডে আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

18

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

19

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

20