NNTV
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত প্রার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টা ২৩ মিনিটে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেন এবং দুপুর ১২টা ২৭ মিনিটে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়। জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এই দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন। 

এর আগে আজ সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেছিলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ, তাঁরা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

শেষ পর্যন্ত জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন।

আজ বেলা পৌনে ১১টার কিছু আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা। তাঁদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন।

নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ জানিয়ে দেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তাই তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

1

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

2

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

3

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

4

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

5

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

6

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

7

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

8

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

9

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

10

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

11

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

12

ডোনাল্ড ট্রাম্প: ভেনেজুয়েলার দায়িত্ব আমার

13

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

14

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

15

আজ হচ্ছে না শেরপুর-৩ আসনে নিবাচনী ভোট

16

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

17

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

18

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

19

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

20