NNTV
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎নারায়ণগঞ্জে অটোচালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এক অটোচালককে মারধর করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শী অটোচালক মোশাররফ হোসেন জানান, চারজন দুর্বৃত্ত অজ্ঞাত নামা অটোচালককে চেতনা নাশক খাইয়ে অজ্ঞান করে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তারা ঐ চালকের অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত চালক সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল আলীর বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
‎স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা চালককে কোনো ধরনের অচেতনকারী বা নেশাজাতীয় পদার্থ খাইয়ে থাকতে পারে। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হলে তার গলা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যায়নি।
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “আমি বর্তমানে একটি ম্যাজিস্ট্রেসি প্রোগ্রামে আছি। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

1

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

2

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

3

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

4

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কৃতী শিক্ষার্থী সংবর্ধন

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

7

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

8

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

9

রাজধানীর ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

10

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়

11

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

12

কে-পপ তারকার বিরুদ্ধে ২০০ বিলিয়ন ওন কর ফাঁকির অভিযোগে

13

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

14

বঙ্গোপসাগরে আজ থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

15

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

16

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

17

পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ১৪ জনের

18

ইরানের বিমান হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ২২৮টি স্থাপনা ধ্বংস

19

আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল

20