NNTV
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)দিসবটি উপলক্ষ্যে সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেই সাথে র‌্যালি শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। এরপর বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ বলেন, যাদের অর্থাভাবে আইনগত সহায়তা নিতে কষ্ট হয় তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড নিয়ে প্রস্তুত আছে। লিগ্যাল এইড কারও প্রতি কোন অনুগ্রহ নয় বরং আইনের আশ্রয় নেওয়া তাদের সাংবিধানিক অধিকার। আমরা সারাদেশের অস্বচ্ছল মানুষকে আইনি সহায়তা দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। টাকার অভাবে যেন কেউ আইনি সেবা থেকে বঞ্চিত না থাকে। 
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, তবে সকল নাগরিককে সমান করতে চাইলে অন্তত আদালতের দরজা পর্যন্ত পৌঁছার অধিকার দেওয়া দরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা সহ সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্‌জুরুল ইসলাম: পাঁচ ধাপে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা

1

ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতাম

2

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

3

পুরো জাতি আপনার পাশে আছে মোস্তাফিজ

4

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

5

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

6

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা

7

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

8

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

9

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

10

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

11

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

12

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

13

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

14

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

15

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

16

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

17

ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে

18

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

19

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

20