NNTV
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

মহান-বিজয়-দিবসে-ক্রিকেট-টুর্নামেন্ট:-আয়োজন-বসুন্ধরা-শুভসংঘের

মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) খুনিয়াগাছ সিডুল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকার চারটি দল নিয়ে দিনব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণ করে খুনিয়াগাছ স্পোর্টিং ক্লাব- অধিনায়ক রমজান আলী, ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব- অধিনায়ক নজরুল ইসলাম, কালমাটি একাদশ- অধিনায়ক মমিম ইসলাম ও প্রামাণিক পাড়া একাদশ- অধিনায়ক রাকিব হোসাইন।

সেমিফাইনাল ম্যাচে খুনিয়াগাছ স্পোর্টিং ক্লাব ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে কালমাটি একাদশ প্রামাণিক পাড়া একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। পরে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে কালমাটি একাদশ ও খুনিয়াগাছ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। দর্শকদের করতালিতে মুখর মাঠে দারুণ লড়াই শেষে কালমাটি একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং খুনিয়াগাছ স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়।

খেলায় ব্যক্তিগত পারফরম্যান্সে আশরাফুল ইসলাম মাত্র ১৮ বলে ৫০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া রমজান আলী ২২ বলে ৪৮ রান এবং দুলু মিয়া ৭ বলে ২০ রান করে দর্শকদের মুগ্ধ করেন। পুরো ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালন করেন আম্পিয়ার মজিদুল ইসলাম।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আওরাঙ্গজেব লিটন এবং দফাদার জোনাব আলী সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা জনাব তন্ময় আহমেদ নয়ন, সভাপতি কামরুজ্জামান সুমন এবং সাধারণ সম্পাদক নাঈম রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাসিম উদ্দিন বিদ্যুৎ, সহ সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, দফতর সম্পাদক আসাদুজ্জামান জীম বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সংগঠনের স্বেচ্ছাসেবক সোহানুর ইসলাম শাওন ইসলাম, বকুল মিয়া, আরিফুল ইসলাম, রাকিব হোসেন, শাকিল মিয়া ও মোস্তাফিজার রহমান।

পুরস্কার হিসেবে বিজয়ী কালমাটি একাদশকে একটি মোবাইল ফোন এবং রানার্সআপ খুনিয়াগাছ স্পোর্টিং ক্লাবকে একটি ব্লুটুথ সাউন্ড বক্স প্রদান করা হয়।

বক্তারা বলেন, বিজয় দিবসের চেতনা ধারণ করে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘের এমন সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়: এক কেজি মাংসের দাম এক কোটি রি

1

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

2

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

3

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

4

সংসদে বিরোধীদলের আপত্তির মুখেই দুই বিল পাস

5

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

6

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

7

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন বিএনপির মহাসচিব

8

পাঁচ গুণ বেশি টাকা দিয়ে জুলাই জাদুঘরে ঢুকতে হবে !

9

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

10

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

11

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

12

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

13

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

14

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

15

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

16

শোয়েব আখতার আজ ঢাকায় আসছেন

17

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

20