NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মারেস্কা বিদায়ের পর আরও অস্থির চেলসি, মালিকানার বিরুদ্ধে আন্দোলনের ডাক

ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির অবস্থা বেগতিক। মাঠে ছন্নছাড়া পারফরম্যান্সে এরমধ্যে ছাঁটাই হয়েছেন কোচ এঞ্জো মারেস্কা। লন্ডনের ক্লাবটির মালিকপক্ষ নিয়ে ক্ষেপে আছে সমর্থকরা। চেলসির সমর্থকরা সহ-মালিক বেহদাদ এঘবালি ও ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। তাদের বিরুদ্ধে ক্লাবের ‘প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে ব্যর্থ’ হওয়ার অভিযোগ তুলেছে ব্লুজরা।

মৌসুমের শুরুটা ভালোই হয়েছিল চেলসির। তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়ার পরই খেই হারিয়ে ফেলে ক্লাবটি। কাতালান ক্লাবটিকে ঘরের মাঠে উড়িয়ে দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে মাত্র দু’টিতে জয় পায় চেলসি। তাতে চাকরি হারান কোচও। 

অ্যাথলেটিকের একটি প্রতিবেদন জানিয়েছে, মারেস্কার স্থলাভিষিক্ত হিসেবে চেলসির মালিকের প্রথম পছন্দ  স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনিয়র। তবে চেলসির সমর্থকরা ক্লাবটির মালিক পক্ষের ওপর ক্ষেপে আছে একাধিক কারণে।

‘নট আ প্রজেক্ট সিএফসি’ নামে একটি ফ্যান গ্রুপ একটি বিক্ষোভের পরিকল্পনা করেছে। আগামী ১৭ জানুয়ারি স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগে যা হতে যাচ্ছে। মূলত ‘চেলসি ক্লাব কোনো প্রকল্প নয়’ বা ‘চেলসি ক্লাবকে এক ধরনের ‘প্রজেক্ট’ হিসেবে ব্যবহার করা যাবে না’ এমন দাবি নিয়েই নামছে তারা।

গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের মে মাসে টড বোহলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের অধীনে চেলসিকে দখল করার পর, ক্লাবটি আর এলিট ক্লাবের মতো নয় বরং খেলোয়াড় বাণিজ্যকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। যেখানে দীর্ঘমেয়াদি সম্ভাবনার জন্য বর্তমানে ক্লাবের মান ক্ষুণ্ণ হচ্ছে। চেলসি মূলত খেলোয়াড় কেনায় তরুণ প্রতিভাদের প্রাধান্য দিয়ে থাকে। ভবিষ্যৎতের কথা মাথায় রেখে ২৩ বছরের কম বয়সী উঠতি তারকাদের দিকেই ক্লাবটির নজর বেশি। 

নতুন মালিকানাধীন চেলসি প্রথম দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। টোমাস টুখেল, গ্রাহাম পটার ও মাউরিসিও পচেত্তিনোর মতো একের পর এক বাঘা বাঘা কোচ ক্লাব ছাড়েন। তবে মারেস্কার কোচিংয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের খেলার যোগ্যতা অর্জন করে তারা। ২০২৪-২৫ মৌসুমে ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগও জিতেছে ক্লাবটি।

গ্রুপের বিবৃতিতে ক্লাবের দিকনির্দেশনার দায়ী হিসেবে এঘবালির পাশাপাশি স্পোর্টিং ডিরেক্টর পল উইনস্ট্যানলি, লরেন্স স্টুয়ার্ট, জো শিল্ডস এবং স্যাম জুয়েলকে নাম নেওয়া হয়েছে। বিবৃতিতে ছয়টি দাবি তুলে ধরা হয়েছে। পূর্ণ স্বচ্ছতা, মাইক্রোম্যানেজমেন্ট সংস্কৃতির অবসান, সংখ্যার চেয়ে নমনীয়তা অগ্রাধিকার, বোর্ডের স্থিতিশীলতা, উপযুক্ত ব্যবস্থাপনা সমর্থন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যর মতো দাবি।

এর আগে ফেব্রুয়ারিতে সমর্থকরা মালিকানা নিয়ে বিক্ষোভ করেছিলেন, যেখানে বোহলি ও ক্লিয়ারলেকের অধীনে সাফল্যের অভাব ও ট্রান্সফার খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

1

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জনের প্রাণহানি

2

সয়াবিন তেলের সরবরাহ–সংকট

3

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

4

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

5

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গোপন রাখতে শিশুকে হত্যা

6

আর্জেন্টাইনদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

7

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

8

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

9

বাস ভাড়া বৃদ্ধিতে ছাত্রশক্তির মাহফুজ এর তীব্র নিন্দা

10

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

11

৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৬৮৩ কোটি টাকার প্রক

12

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

13

জাতীয় সংসদে একযোগে ১২টি বিল পাস

14

শিশু সাজিদ গভীর নলকূপে আটকে আছে, মায়ের হৃদয়বিদারক আকুতি

15

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

16

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গণবিজ্ঞপ্তি জারি

17

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

18

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

19

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

20