NNTV
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বোধন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ নবীন বরণ অনুষ্ঠান ও আইসিইউ সম্প্রসারণ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল  অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ডা. নাদিম আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি)-এর সভাপতি অধ্যাপক অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল
নারী উদ্যোক্তা সিরাজগঞ্জ  ওমেনস চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ  ও ওয়াটসন গ্রুপের  চেয়ারম্যান,  রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দানবীর বিশিষ্ট শিল্পপতি জনপ্রিয় সাবেক ছাত্রদল নেত্রী জান্নাতুল হক শাপলা। 
অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে আধুনিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে হাসপাতালের আইসিইউ বিভাগের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলো দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইসিইউ সম্প্রসারণের মতো উদ্যোগ সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।”
বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত জরুরি। পাশাপাশি দক্ষ ও যুগোপযোগী চিকিৎসক তৈরিতে এ ধরনের শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে  শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, অভিভাবকসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে

2

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

3

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

ইরানের প্রেসিডেন্ট বিশেষ বৈঠকের পর যে হুঁশিয়ারি দিলেন

6

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

7

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, কী বলে ইসলাম?

8

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

9

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

10

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

11

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

12

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

13

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

14

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দ

15

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

16

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

17

কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

18

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

19

জ্বালানি মজুত বাড়াতে আরও ৫ লাখ টন তেল কিনছে সরকার

20