NNTV
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিবাচনের আগে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ

গতবছর প্রধান উপদেষ্টার  সম্পদের পরিমান ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সেই হিসেবে এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে। 


উপদেষ্টাগণের সম্পদ বিবরণী (২০২৪ ও ২০২৫ অর্থবছর)


ক্রমনাম ও পদবিমোট সম্পদ (৩০ জুন ২০২৪)মোট সম্পদ (৩০ জুন ২০২৫)
ড. মুহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা)১৪,০১,৩৯,৬৭৩ টাকা১৫,৬২,৪৪,০৬৫ টাকা
ড. আফরোজী ইউনূস (স্ত্রী)২,১১,৭৭,২৭৪ টাকা১,২৭,৬৩,৩৬০ টাকা
ড. সালেহ উদ্দিন আহমেদ (উপদেষ্টা)৭,১০,৪৯,৭১৮ টাকা৭,১৬,১৫,০২৬ টাকা
মিজ পারভীন আহমেদ (স্ত্রী)৪,৬৪,২৭,৩০৫ টাকা৫,৩৮,৮৩,৯৯৭ টাকা
জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ (উপদেষ্টা)১৫,০৯,১৩,১০২ টাকা১৬,২২,৯৫,৪৮৩ টাকা
ড. আসিফ নজরুল (উপদেষ্টা)১,৪৮,১০,৪৩৩ টাকা১,৬০,১৮,২৩২ টাকা
মিজ শীলা আহমেদ (স্ত্রী)২,০১,৩৪,৭২০ টাকা২,৪৪,৯২,৬১৩ টাকা
জনাব মোঃ তৌহিদ হোসেন (উপদেষ্টা)২,৮৬,৮৬,৬০৯ টাকা২,৯৩,১১,১৫৮ টাকা
মিজ জাহান আরা সিদ্দিকী (স্ত্রী)৩,৬৭,৮৭,৭৮৩ টাকা৩,৬৬,৫৭,৪৭২ টাকা
লেঃ জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম (উপদেষ্টা)২,৬১,৬৫,৮৭৯ টাকা২,৭৭,২০,৭৭৪ টাকা
মিজ লায়লা আরজু (স্ত্রী)১,১১,৯৯,১৬৮ টাকা১,১৩,৯৯,৫৫৪ টাকা
জনাব আদিলুর রহমান খান (উপদেষ্টা)১৮,২২,০০৭ টাকা২,৫২,৯৯,২৬৯ টাকা
ড. সায়রা রহমান খান (স্ত্রী)৫,১৯,৩৯,৩১৪ টাকা৫,৮৩,৭৮,২৮৫ টাকা
জনাব আলী ইমাম মজুমদার (উপদেষ্টা)৩,৩৭,১৫,৪২০ টাকা৩,৮৮,৯৭,৯৯৪ টাকা
অধ্যাপক ড. রফিকুল আবরার (উপদেষ্টা)৭,০২,৩৯,১৬৮ টাকা৭,৫৭,৪৩,৪২২ টাকা
অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকী (স্ত্রী)৭,৮২,১৯,১৪৪ টাকা৮,২৯,০১,৬৩১ টাকা
১০মুহাম্মদ ফাওজুল কবির খান (উপদেষ্টা)৬,৪৭,২০,৩৯৭ টাকা৬,৭২,৫৫,৩৩৭ টাকা
মিজ দিলরুবা কবির (স্ত্রী)৩,০৭,৫৮,৫৪৯ টাকা৩,১৭,৯৯,৪৯০ টাকা
১১সৈয়দা রিজওয়ানা হাসান (উপদেষ্টা)২,২৬,৬৫,০৫৫ টাকা১,১২,৭২,৯২৪ টাকা
জনাব আবু বকর সিদ্দিক (স্বামী)১,৮৯,৬০,৭৮৩ টাকা১,৯০,৩৯,৮৯৫ টাকা
১২জনাব ফারুক ই আজম (উপদেষ্টা)১,৭৬,৬৫,১৬৪ টাকা২,০২,০৮,৯২৯ টাকা
মিজ শামীমা ফারুক (স্ত্রী)৩৬,৭০,১৯৮ টাকা৩৯,৭৩,৯৮৫ টাকা
১৩ব্রিগেঃ জেঃ ড. সাখাওয়াত হোসেন (উপদেষ্টা)৩,২৪,৯৯,৫১৭ টাকা৩,৫১,৯২,৮৫৯ টাকা
লেঃ কর্নেল রেহানা খানম (স্ত্রী)৩৪,৮১,০৫২ টাকা৩৩,৪৮,৪৯৯ টাকা
১৪মিজ নূরজাহান বেগম (উপদেষ্টা)৬,২০,৭৬,৮২৬ টাকা৬,২৪,৮৬,৬৬৩ টাকা
জনাব কে এম আসাদুজ্জামান (স্বামী)২,৮৮,০৩,৫৫৪ টাকা১,৩৭,৬১,৬৫৯ টাকা
১৫অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় (উপদেষ্টা)৪,৪৬,৮৩,৯৮৭ টাকা৫,৮৩,৯০,৫৩৫ টাকা
ডা: রমা সাহা (স্ত্রী)৩,১৪,৬৫,৯৬৩ টাকা৩,৪০,৯৭,৬৩৮ টাকা
১৬জনাব ফরিদা আখতার (উপদেষ্টা)৮১,২৮,৯২৯ টাকা১,০২,২৫,০৬০ টাকা
জনাব এফ এম মজহারুল হক (স্বামী)১,০৬,৫৩,৯৮১ টাকা১,১০,২৩,৯৪৯ টাকা
১৭জনাব শারমীন এস মুরশিদ (উপদেষ্টা)১০,৬৫,৩৯,২৭৬ টাকা১০,৯৩,৬৪,৭১৯ টাকা
জনাব হুমায়ুন কাদের চৌধুরী (স্বামী)৭,৩৫,১৯,২৮৬ টাকা৮,৩৫,৯৯,২৮৬ টাকা
১৮ড. আ ফ ম খালিদ হোসেন (উপদেষ্টা)৮৮,৯৫,৭৭৪ টাকা১,১৩,৯২,১০২ টাকা
মিজ কামরুন্নেসা হাসিনা (স্ত্রী)১০,৬১,৬০০ টাকা১৪,১১,৬০০ টাকা
১৯জনাব সুপ্রদীপ চাকমা (উপদেষ্টা)১,২৬,৩৩,১৪১ টাকা১,০৯,৯৮,৭৯৬ টাকা
মিজ নন্দিতা চাকমা (স্ত্রী)৬৩,২০,১৪৯ টাকা৫৮,৭৫,৫৯৪ টাকা
২০শেখ বশির উদ্দিন (উপদেষ্টা)৯১,১০,৯৮,৮৪২ টাকা৯১,৬৫,৯০,৮৯৫ টাকা
মিজ ইফসিয়া মাহিন (স্ত্রী)২,০৮,০৭,২৫০ টাকা২,১০,৮৭,৪৩০ টাকা
২১মোস্তফা সরয়ার ফারুকী (উপদেষ্টা)২,২৬,৯২,০২৬ টাকা২,১৫,১৮,০২৬ টাকা
নুসরাত ইমরোজ তিশা (স্ত্রী)১,৪০,৮১,৮৬০ টাকা২,৯৯,৮৯,৫০১ টাকা
২২আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (উপদেষ্টা)* (TIN ছিল না)১৫,৩৪,৭১৭ টাকা
২৩জনাব মোঃ মাহফুজ আলম (উপদেষ্টা)৪,২০,০০০ টাকা১২,৭৬,৮৭৯ টাকা
২৪লেঃ জেঃ আব্দুল হাফিজ (উপদেষ্টা মর্যাদা)১২,৭২,৮৭,৭১১ টাকা১৩,৫৭,৪৯,৫৩৯ টাকা
মিজ ইশিতা সারওয়াত মিম (স্ত্রী)২,৫৯,৫১,৩৬৬ টাকা২,৬১,১৪,৫৬৪ টাকা
২৫অধ্যাপক আলী রীয়াজ (উপদেষ্টা মর্যাদা)* (নতুন যোগদান)*
২৬জনাব লুৎফে সিদ্দিকী (উপদেষ্টা মর্যাদা)* (সুবিধা গ্রহণ করেন না)*
২৭ড. খলিলুর রহমান (উপদেষ্টা মর্যাদা)২০ লক্ষ টাকা + ৪৬,৩৫,৮৫০ USD২২ লক্ষ টাকা + ৪৬,৩৫,৮৫০ USD

প্রজ্ঞাপনে বলা হয়, 'মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।'

প্রকাশিত বিবরণী অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকার। এক বছর আগে অর্থাৎ আগে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সেই হিসেবে এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

সম্পদ বাড়ার কারণ হিসেবে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার।


বিবরণীতে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদের তথ্যও দেওয়া হয়েছে। তার বর্তমান মোট পরিসম্পদ এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা। আগের অর্থবছরে যা ছিল দুই কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। অর্থাৎ এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।

এর আগে ২০২৪ সালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন এবং পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ অক্টোবর 'অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪' জারি করা হয়।

অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ ২১ জন উপদেষ্টা ছাড়াও আছেন উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানও দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

1

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

2

ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

3

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

4

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

5

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সাক্ষাৎ

6

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

7

মধ্যপ্রাচ্যের তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

8

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

9

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করত

10

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

11

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

12

কী কারনে বললেন তারেক রহমান ‘নাউজুবিল্লাহ’

13

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

14

ঈদযাত্রা: ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্র

15

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার

16

৪০ বছর পর আবারও একসাথে অমিতাভ-কমল

17

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

18

সাকিব এখনও মাগুরা হয়ে নির্বাচন করতে চান

19

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

20