NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

রাজনৈতিক কমিটি পুনর্গঠন করেছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নতুন এই কমিটিতে মোট ২৩ জন সদস্য রয়েছেন, যার মধ্যে তেহরিক তাহাফুজ আইন-ই-পাকিস্তান (টিটিএপি)-এর প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত।

পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ও অতিরিক্ত মহাসচিব ফিরদৌস শামিম নকভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আগের প্রায় ৪০ সদস্যের কমিটির বিপরীতে, নতুন এই কমিটি দলটির সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা হিসেবে কাজ করবে এবং দল এর বিভিন্ন শাখা ও অন্যান্য কমিটির সব সিদ্ধান্ত ও কার্যক্রম তদারক করবে।

এই রাজনৈতিক কমিটি জাতীয় পরিষদ, সিনেট এবং প্রাদেশিক পরিষদসমূহে—গিলগিট-বালতিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের পরিষদসহ—দলের সংসদীয় দলগুলোর অনুসরণযোগ্য নীতিমালাও নির্ধারণ করবে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- পিটিআই চেয়ারম্যান গওহার আলী খান, মহাসচিব সালমান আকরাম রাজা, শামিম নকভি, শেখ ওয়াকাস আকরাম, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, আল্লামা রাজা নাসির আব্বাস এবং মাহমুদ খান আছাকজাই।

অন্য সদস্যরা হলেন- ওমর আইয়ুব, শিবলি ফারাজ, মইন কুরেশি, মালিক আহমদ খান ভাচার, সাজ্জাদ বুরকি, আলিয়া হামজা, জুনেইদ আকবর, হালিম আদিল শেখ, দাউদ কাকার, খালিদ খুরশীদ, সরদার কাইয়ুম নিয়াজি, আসাদ কাইসার, আমির দোগার, ফাওজিয়া আরশাদ, কানওয়াল শাওজাব এবং লাল চাঁদ মালহি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

1

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

2

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

3

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তার

4

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

5

ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে

6

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

7

হাদি হত্যা: জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

10

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

11

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

16

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

17

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিস কী বলচ্ছে

18

আমার এলাকাকে শেষ করেছে,মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি:মির্জা আব্

19

ঢাকা মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

20